নিজস্ব প্রতিবেদক
এখনো নিয়ন্ত্রণে আসেনি ডেমরার গোডাউনের আগুন
সংগৃহীত
রাজধানীর ডেমরার একটি লাইটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন লাগার দীর্ঘ পাঁচ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের ১৫০ জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এরই মধ্যে ১০ তলা ওই ভবনের চার, পাঁচ, ছয়, সাত ও আট তলায় আগুন ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডেমরার কোনাপাড়া মাদরাসা রোডের পাশা টাওয়ারে লাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনের ছয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, পাঁচ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনাস্থলে সাহায্যকারী সংস্থা হিসেবে র্যাব, পুলিশ, রেড ক্রিসেন্ট, বিএনসিসি স্কাউট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সেখানে কেউ আটকা পড়েছে কিনা সেই বিষয়েও জানা সম্ভব হয়নি।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























