নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৬, ৭ নভেম্বর ২০২০
তিস্তার চরে মিলল নারীর হাত-পা বাঁধা মরদেহ
ফাইল ছবি
লালমনিরহাটের তিস্তার বালু চর থেকে শনিবার দুপুর ১২টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দ বাজারের তিস্তার চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালের তিস্তা নদীর বালু চরে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তার পরনে সালোয়ার কামিজ ছিল।
খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুজ্জান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে তিস্তার চরে ফেলে রাখা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























