নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিমানবন্দরে ৬০ সোনার বার উদ্ধার
ফাইল ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৬০ টি সোনার বার উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ওই যাত্রী এমিরেটস এয়ারলাইন্সে ভ্রমণ করেছিলেন।
বুধবার সকাল ৮টা ২০ মিনিটে ইকে ৫৮২ ফ্লাইটের ওই যাত্রীর কাছ থেকে ওই বারগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে মাধ্যমে বেশকিছু অবৈধ সোনার বার দেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকালে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি বাড়ান।
সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইট নম্বর ইকে ৫৮২ অবতরণ করে। সেই ফ্লাইটের যাত্রীর কাছে লুকানো অবস্থায় ৬০টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার করা বারগুলোর ওজন ৬ কেজি ৯০০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ মারুফ রহমান জানান, সোনার বার উদ্ধারের ঘটনায় কাস্টমস আইনি ব্যবস্থা নেবে। এ ঘটনায় একটি ফৌজদারি মামলা করা হচ্ছে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























