রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ২১ জুলাই ২০২১
আপডেট: ১৭:৩২, ২১ জুলাই ২০২১
আপডেট: ১৭:৩২, ২১ জুলাই ২০২১
ঈদের দুপুরে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
সংগৃহীত
ঈদের দুপুরে রংপুরের তারাগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী।
বুধবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন আনজিরন নেছা কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ নূরনবী প্রধান তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
সর্বশেষ
জনপ্রিয়

























