আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
ছবি: সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) দাবি করেছে, দেশটির দক্ষিণ উপকূলীয় সিস্তান-বালুচিস্তান অঞ্চলের চাবাহার বন্দর এলাকায় একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বিবিসি ফার্সির এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল ইরানের বিভিন্ন গণমাধ্যমে কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে আকাশে উড়তে থাকা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৮ যুদ্ধবিমান দেখা যায়।
বিবিসির ফ্যাক্ট-চেকিং বিভাগ নিশ্চিত করেছে, ওই ভিডিওগুলোর অন্তত একটি চাবাহার বন্দর এলাকার টিস সেতুর কাছে ধারণ করা হয়েছে।
প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, উড়ন্ত এফ-১৮ যুদ্ধবিমানটিতে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়, এবং এক পর্যায়ে এর লেজের দিকে বিস্ফোরণ হয়।
তবে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে কী-না তার কোনো ভিডিও বা প্রমাণ দেখা যায়নি। তবে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে, তাদের কোনো যুদ্ধবিমান ভূপাতিত হয়নি।
ঘটনাটি নিয়ে দুই পক্ষের বিপরীতমুখী বক্তব্যের কারণে পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
ইএন/এসএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

























