আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির
সম্মুখসারির একাধিক অঞ্চলে একযোগে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দীর্ঘস্থায়ী এই সামরিক তৎপরতার কারণে দেশটির সশস্ত্র বাহিনীতে ক্রমেই প্রকট হয়ে উঠছে সেনা সংকট। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বাহিনীর সক্ষমতা ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির।
বুধবার মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির এক বৈঠকে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
বৈঠকে ইয়াল জামির বলেন, “আমি আপনাদের সামনে ১০টি লাল সংকেত তুলে ধরছি।” তিনি সতর্ক করে বলেন, বর্তমান সেনা সংকট দ্রুত সমাধান করা না গেলে অচিরেই ইসরায়েলি সেনাবাহিনী নিয়মিত সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা হারাতে পারে।
পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশও তুলে ধরেন সেনাপ্রধান। এর মধ্যে রয়েছে- সেনাবাহিনীতে নতুন নিয়োগসংক্রান্ত আইন প্রণয়ন, অবসরপ্রাপ্ত সেনাদের পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার ব্যবস্থা এবং বাধ্যতামূলক সামরিক দায়িত্বের সময়সীমা বাড়ানো।
বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত দীর্ঘায়িত হলে ইসরায়েলের সামরিক ও কৌশলগত অবস্থান আরও চাপে পড়তে পারে।
ইএন/এসএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

























