বানারীপাড়া প্রতিনিধি
প্রধান শিক্ষকের সম্পত্তি দখলের চেষ্টা, বাড়িঘরে ভাংচুর!
শিক্ষকের সম্পত্তি জবর দখল চেষ্টা করে তার নির্মাণাধীন বসত ঘর ভাংচুর করা হয়েছে।
বরিশালের বানারীপাড়ায় মাদারকাঠি গ্রামে অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের সম্পত্তি জবর দখল চেষ্টা ও তার নির্মাণাধীন বসত ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে,উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামে পুর্ব সলিয়াবাকপুর শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন সম্প্রতি তার পৈত্রিক ও মাতৃক থেকে প্রাপ্ত মাদারকাঠি মৌজার জেএল নম্বর ৬৭’র ১০৬৫ নম্বর দাগে ৩৪ শতক সম্পত্তিতে একটি টিন কাঠের বসত ঘর তৈরী করেন।
ওই সম্পত্তির মালিকানা দাবি করে উপজেলার চাখার ই্উনিয়নের চালিতা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনাহার গ্রামের গনেশ সমদ্দার তার ভাই মন্টু সমদ্দার,কার্তিক সমদ্দার কৃষ্ণকান্ত সমদ্দার,এবং তাদের সহযোগী উপজেলার সদর ইউনিয়নের গাভা গ্রামের আশিষ হালদার ১২ এপ্রিল বুধবার ভোর রাতে জাকির হোসেনের নির্মাণাধীন বসত ঘর ভাংচুর করে সম্পত্তি জবর দখলের চেষ্টা চালায়।
খবর পেয়ে জাকির হোসেন লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাতে বাধা দিলে তাকে খুন জখমের হুমকি ধামকি দিয়ে প্রতিপক্ষরা স্থান ত্যাগ করে। বিষয়টি জেনে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক অপূর্ব চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে প্রধান শিক্ষক গণেশ সমদ্দার ওই সম্পত্তি তাদের বলে দাবি করেন। অপরদিকে অবসপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন জানান গণেশ সমদ্দার গং শুধু তার সম্পত্তিই নয় এলাকার বিভিন্ন জনের সম্পত্তি জবর দখল চেষ্টা করায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওই দাগের ৩৭ শতক সম্পত্তির মধ্যে গণেশ সমদ্দার গংদের মাত্র তিন শতক ও বাকী ৩৪ শতক তার বলে দাবি করে জাকির হোসেন অভিযোগ করেন গণেশ সমদ্দার গং পুরো সম্পত্তিই জবর দখল করতে নানা অপচেষ্টা চালাচ্ছেন।
আই নিউজ/এইচএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























