ইয়ানুর রহমান, যশোর
রিকশাচালককে চড়ানো সেই নারী আইনজীবীকে শোকজ
রিকশাচালকের গায়ে হাত দেন ওই নারী আইনজীবী। ছবি- প্রতিনিধি
রিকশাচালককে চড়ানো সেই আরতি রাণীকে অবশেষে শোকজ করলেন যশোর জেলা আইনজীবী সমিতি। সোমবার রাতে সমিতির নির্বাহী কমিটি জরুরীসভা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট। একই সাথে তিনদিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার জেলা জজ আদালতের পাশে আইনজীবী আরতি রাণী ঘোষ এক রিকশাচালককে জুতাপেটা সহ বেধড়ক মারপিট করেন। এসময় পাশের কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু তিনি ক্ষান্ত হননি। ওই রিকশাচালক হাত জোড় করে ক্ষমা প্রার্থনাও করেন। শেষমেষ প্রতক্ষ্যদর্শীরা একাট্টা হয়ে জোরালো অবস্থান নেন। এক পর্যায়ে আরতি রাণী ওই রিকশা চালককে ছেড়ে দেন।
এদিকে, এসব ঘটনার একটি ভিডিও ফুটেজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি নজরে আসে সমিতির। তারা এ ধরনের কাজ কেন করলেন তা জানতে চেয়ে শোকজ করেছেন।
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর সিজালি গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম। তিনি বর্তমানে নিজবাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
আই নিউজ/এইচএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























