ইয়ানূর রহমান, যশোর
শার্শায় ৯টি স্বর্ণবার সহ দুই পাচারকারী আটক
স্বর্ণসহ আটক দুই স্বর্ণ পাচারকারী। ছবি- প্রতিনিধি
শার্শা সীমান্তে দিয়ে ভারতে পাচারের সময় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটক দুই পাচারকারী হলেন নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪) ও যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান (৩৬)।
আজ বুধবার (১০ মে) দুপুর দুইটার দিকে ২১ বিজিবি ব্যাােলিয়ানের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার খলশি বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের চালানসহ দুই পাচারকারীকে আটক করে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে শার্শার পাচভুলোট সীমান্তে পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এ সংবাদে বিজিবি ওই সীমান্তে নজরদারি বৃদ্ধি করে। এক পর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দুই যুবক পালিয়ে যাবার চেষ্টা করে বিজিবি ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। পরে তাদের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় রাখা দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করে।
পাচারকারীদের শার্শা থানায় এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আই নিউজ/এইচএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























