Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫০, ৮ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৮:১৮, ৮ জানুয়ারি ২০২৪

ঠাকুরগাঁও-৩ বিপুল ভোটের ব্যবধানে লাঙ্গল বিজয়ী

বিজয়ী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দিন আহমেদ।

বিজয়ী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দিন আহমেদ।

দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ৩ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দিন আহমেদ (লাঙ্গল) বিপুল ভোটের ব্যবধানে ১ লক্ষ ৬ হাজার ৭ শ ১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজয়ী হাফিজউদ্দিন আহমেদের (লাঙ্গল) নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির গোপাল চন্দ্র রায় (হাতুড়ি) পেয়েছেন ৬৪ হাজার ৮শ ২১ ভোট। এ ছাড়াও, বিকল্পধারা বাংলাদেশের খলিলুর রহমান (কুলা) পেয়েছেন ৮০৯ ভোট, এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনি পেয়েছেন ১৬৮৩ ভোট। 

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩ শ ৫৪ জন। মোট প্রদত্ত ভোট ১লাখ ৭৬ হাজার ২২৬ ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়