শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে ১১টি এয়ারগান উদ্ধার
শ্রীমঙ্গলে ১১টি এয়ারগান উদ্ধার। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযানের অংশ হিসেবে র্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা এলাকার চা-কন্যা ভাস্কর্যের উত্তর পাশে ঝোপঝাড়ে এয়ারগান থাকার তথ্য পায়।
খবর পেয়ে র্যাবের দলটি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় ঝোপের মধ্যে থাকা দুটি প্লাস্টিকের বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ১১টি এয়ারগান উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। উদ্ধার হওয়া এয়ারগানগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ১১টি এয়ারগান জিডিমূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইএন/এসএইচ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024

























