ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮, ৯ ডিসেম্বর ২০২১

আবারও হাসপাতালে কাজী হায়াৎ

কাজী হায়াৎ

কাজী হায়াৎ

আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন নন্দিত পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। অনেক দিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন এই প্রবীণ পরিচালক।

কাজী হায়াতের ছেলে কাজী মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন। বাবার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন।

আরও পড়ুন- ওমরাহ থেকে ফিরেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান মাহি

তিনি ফেসবুকে লেখেন, ‘আমার বাবার অষ্টমবারের মতো এনজিওগ্রাম করতে হাসপাতালে। তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন। তার শরীরে এখন পর্যন্ত ৮টি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারও ব্লক হয়েছে আব্বুর। ’

কাজী মারুফ আরও লেখেন, ‘দেশবাসীর কাছে অনুরোধ, প্রতিবারের মতো এবারও যেন সবাই আব্বুর পাশে থাকেন। যাতে তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমার আব্বুকে আপনাদের দোয়াতে মনে রাখবেন।’

আরও পড়ুন- কেন বিয়ে করছেন না সালমান খান, জানালেন ভগ্নিপতি

বছর খানেক আগে যুক্তরাষ্ট্রে কাজী হায়াতের ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। এরপর গত মার্চে করোনায় আক্রান্ত হন তিনি। তখন ১৩ দিন হাসপাতালে কঠিন সময় পার সুস্থ হয়ে বাসায় ফেরেন।

আইনিউজ/এসডিপি  

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়