বিনোদন ডেস্ক
আপডেট: ১৭:৫০, ১৫ ডিসেম্বর ২০২২
আবারও একসাথে দেখা যাবে জিৎ-মিমকে, আসছে নতুন ছবি
বিদ্যা সিনহা মিম এবং জিৎ
‘সুলতান-দ্য সেভিয়ার’ সিনেমাতে শেষবার ওপার বাংলার জিৎ এবং বাংলাদেশী মিমকে জুটি হিসেবে দেখা গিয়েছে। এরপরে দীর্ঘদিন আর দেখা যায়নি এই জুটিকে। জানা গেল, খুব শীঘ্রই নতুন সিনেমার জুটি বাধতে যাচ্ছেন এই দুই অভিনেতা-অভিনেত্রী। ‘মানুষ’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করতে দেখা যাবে এই জুটিকে।
জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড প্রযোজিত ‘মানুষ’ সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমদ্দার।
সিনেমার গল্পও লিখেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। গত ৩০ নভেম্বর জিতের জন্মদিনে তার প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে নতুন সিনেমার ফার্স্ট লুক শেয়ার করা হয়।
মিম শুটিংয়ে অংশ নিতে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে কলকাতায় এর শুটিং শুরু হবে।
মানুষ সিনেমায় নিজের চরিত্র নিয়ে মিম বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম মন্দিরা। একজন পুলিশ অফিসার। আগে পরাণ-এর অনন্যা, দামাল-এর হোসনা চরিত্রের যেমন ভিন্নতা আছে, ঠিক একইভাবে এখানে মন্দিরা চরিত্রে ভিন্নতা পাবেন দর্শকরা।’
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ

























