বিনোদন ডেস্ক
রাজের সঙ্গে বিচ্ছেদে কি তৃতীয় পক্ষের ভূমিকা ছিল?
শরিফুল রাজ ও পরীমণি। ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের বিচ্ছেদ হয়েছে প্রায় তিন বছর আগে। তবে এই সম্পর্ক ভাঙনের পেছনে তৃতীয় কোনো পক্ষের সংশ্লিষ্টতা ছিল কি না এ নিয়ে নেটিজেনদের কৌতূহল ও জল্পনার শেষ ছিল না। অবশেষে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন পরীমণি নিজেই।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে রাজের সঙ্গে বিচ্ছেদ ও ব্যক্তিগত জীবন নিয়ে অকপটভাবে কথা বলেন এই অভিনেত্রী। সেখানেই তৃতীয় পক্ষের প্রসঙ্গে পরিষ্কার করে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
পরীমণি বলেন, “তৃতীয় কোনো পক্ষের বিষয় এখানে নেই। কেবল বোঝাপড়ার অভাব থেকেই আমাদের বিচ্ছেদ। সংসার টিকিয়ে রাখতে যে চেষ্টা লাগে, সেটা সে (রাজ) জানেই না। কিংবা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয় সেটাও তো জানে না।”
বিনোদন অঙ্গনে তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া একটি ভুল ধারণার কথাও তুলে ধরেন তিনি। পরীমণির ভাষ্য, “ইন্ডাস্ট্রির ভেতরে একটা কথা ছড়িয়েছে আমার কারণে সে নাকি সন্তানের খোঁজ নিতে পারছে না। এটা সম্পূর্ণ ভুল।”
এ প্রসঙ্গে রাজের প্রতি নিজের প্রত্যাশার কথাও জানান অভিনেত্রী। তিনি বলেন, “আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক। কাউকে না বলেই উপলব্ধি করুক তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজে থেকেই গ্রহণ করুক।”
উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে পরীমণি সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আনেন শরিফুল রাজ। একই সঙ্গে তাদের বিয়ের বিষয়টিও জানান তিনি। পরীমণিও সে সময় নিশ্চিত করেন, তিনি মা হতে চলেছেন এবং সন্তানের বাবা শরিফুল রাজ। দুজনের ভাষ্য অনুযায়ী, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের পুত্রসন্তান।
পরবর্তী সময়ে বিভিন্ন বিষয় নিয়ে রাজ ও পরীমণির মধ্যে মনোমালিন্য তৈরি হলেও একাধিকবার তারা পুনরায় একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। তবে কয়েক মাস আগে রাজের ফেসবুক আইডি থেকে কয়েকজন চিত্রনায়িকার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ পেলে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। ওই ঘটনার পর সংসারে নতুন করে অশান্তি দেখা দেয় এবং রাজ বাসা ছেড়ে চলে যান।
আলাদা হওয়ার পর দুজনই বিভিন্ন গণমাধ্যমে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। সবকিছু মিলিয়ে ২০২৩ সালের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয়।
প্রসঙ্গত, বিচ্ছেদ হলেও বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই দুই তারকা। পরীমণিকে চলতি বছর কলকাতার সিনেমায় ‘ফেলুবক্সী’ চলচ্চিত্রে দেখা গেছে। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরও দুটি চলচ্চিত্র ‘গোলাপ’ ও ‘ডোডোর গল্প’।
অন্যদিকে শরিফুল রাজকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমায়। এছাড়া তিনি সম্প্রতি ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘জীবন অপেরা’ নামের দুটি নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন।
ইএন/এসএইচএ
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ

























