বিনোদন ডেস্ক
‘গোলাপি’ একই গল্পে ভিন্ন দুই চরিত্রে তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশা। ছবি: ফেসবুক
চরিত্র যেমনই হোক, সহজেই তার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন তানজিন তিশা। অভিনয়ের সাবলীলতা ও চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার দক্ষতায় তিনি বরাবরই প্রশংসিত। এবার তিনি হাজির হচ্ছেন একেবারে ভিন্ন স্বাদের গল্পে। নাটকের নাম ‘গোলাপি’, যেখানে একই গল্পে দুই ভিন্ন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।
নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। নির্মাতার ভাষ্য, প্রেম কিংবা বিরহের গল্প দর্শক অনেক দেখেছে; কিন্তু ‘গোলাপি’তে তুলে ধরা হয়েছে নারীকেন্দ্রিক গ্যাংস্টার ঘরানার এক ব্যতিক্রমধর্মী কাহিনি। শিরোনাম চরিত্র ‘গোলাপি’ এক দুর্ধর্ষ ও সাহসী নারী, যার জীবনের উত্থান-পতন, সংগ্রাম ও ক্ষমতার লড়াই ঘিরেই এগিয়েছে গল্প।
নাটকে নায়ক বা ভিলেন চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন।
নির্মাতা রুবেল হাসানের মতে, ‘গোলাপি’ চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্যই চ্যালেঞ্জিং। কারণ, এখানে যেমন বস্তির জীবনচিত্র তুলে ধরা হয়েছে, তেমনি রয়েছে পকেটমার চক্র থেকে গ্যাংস্টারদের রাজনীতি পর্যন্ত নানা দিক। পাশাপাশি রয়েছে পুলিশি তৎপরতা, অ্যাকশন, থ্রিল এবং রোমান্টিক আবহ। সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ অ্যাকশন-থ্রিলার, যা আসন্ন ঈদে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন তিনি। তাঁর দাবি, চরিত্রের গভীরতা ও বৈচিত্র্য শতভাগ সফলভাবে ফুটিয়ে তুলেছেন তানজিন তিশা।
এ বিষয়ে তিশা বলেন, খ্যাতির মোহ নয়, বরং এমন কাজ বেছে নিতে চান, যেখানে দর্শক তাঁকে নতুনভাবে আবিষ্কার করতে পারেন। পরিণত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের বিকল্প নেই। সেই চিন্তা থেকেই ‘গোলাপি’ নাটকটি বেছে নেওয়া।
আসন্ন ঈদে CMV–এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে ‘গোলাপি’। নাটকটি দর্শকের মনে দাগ কাটবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ইএন/এসএইচএ
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ

























