আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১০:৩৬, ১২ আগস্ট ২০২১
ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে ৮৩ শতাংশ কার্যকর স্পুটনিক-৫
রাশিয়ার উদ্ভাবিত কোভিড টিকা স্পুটনিক-৫ করোনার অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে ৮৩ শতাংশ কার্যকর। বুধবার এই তথ্য জানিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
গত জুনে টিকাটির উদ্ভাবক গামালিয়া ইনস্টিটিউট জানিয়েছিল করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ঠেকাতে তাদের টিকা প্রায় ৯০ শতাংশ কার্যকর। এবার দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্যে জানা গেল ডেল্টা ঠেকাতে টিকাটির কার্যকারিতা ৮৩ শতাংশ।
স্পুটনিকের উদ্ভাবক প্রতিষ্ঠানটি এমন এক সময়ে এ দাবি করেছিল যখন গোটা বিশ্বজুড়ে ডেল্টার প্রকোপ ছড়িয়ে পড়েছে। নতুন ঢেউ দেখা দেয় দেশে দেশে। আর ধনী দেশগুলোতে টিকা সহজলভ্য হওয়া সত্ত্বেও অনেকে টিকা নিতে অনীহা জানাচ্ছিলেন।
গামালিয়া ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার গিনটসবার্গ বুধবার রাশিয়ার দৈনিক ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিশ্বজুড়ে এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসের যত ধরন শনাক্ত হয়েছে সব ধরনের ক্ষেত্রে স্পুটনিক-৫ কার্যকর ও নিরাপদ।
বিশ্বের ৬০টি দেশে অনুমোদন পেয়েছে স্পুটনিক–৫। তবে এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) এবং যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন (এফডিএ) টিকাটির অনুমোদন দেয়নি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























