জুবেদ আহমেদ
প্রকাশিত: ১৫:৫২, ১ মে ২০২০
আপডেট: ১৬:১৯, ১ মে ২০২০
আপডেট: ১৬:১৯, ১ মে ২০২০
বিভিন্ন দেশে রোজা রাখার সময়ের ভিন্নতা
সূর্য উদয়ের আগে সেহরি খাওয়ার মধ্য দিয়ে রোজা শুরু হয় এবং সূর্যাস্তের পর ইফতার গ্রহণের মধ্য দিয়ে প্রতিদিনকার রোজা শেষ হয়।ভৌগোলিক কারণে বিভিন্ন দেশে রোজা পালন শুরু হয় একদিন আগে-পরে।অন্যদিকে একেক দেশে রোজার সময়েও থাকে ভিন্নতা।দেশভেদে প্রতিদিন সূর্যের উদয়-অস্ত যাওয়ার সময়ে ভিন্নতাই এর মূল কারণ।
কোনো কোনো দেশে প্রায় ১১ ঘণ্টার মতো রোজা পালন করতে হয়,আবার কোনো কোনো দেশে প্রায় ২০ ঘণ্টারও বেশি।
ভৌগোলিক অবস্থানের কারণে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর রোজা দীর্ঘ হয়। এসব দেশে ২০-২২ ঘণ্টাও রোজা রাখতে হয়।এমনকি যদি এমন দিনে রোজা হয় যে সূর্য অস্ত যায় না, তখন নিকটবর্তী শহর যেখানে সূর্য অস্ত যায় অথবা মক্কা-মদিনার সঙ্গে সময় হিসাব করে রোজা রাখা হয়।
এ বছর রমজানে প্রতিদিন দীর্ঘ ২০ ঘণ্টা বা তারও বেশি সময় ধরে রোজা রাখতে হবে নরওয়ে গ্রিনল্যান্ড এবং ফিনল্যান্ডের মুসলমানদের।
-
জার্মানি এবং সুইডেনে ১৯ ঘণ্টা করে।
-
যুক্তরাজ্যের ১৮ ঘণ্টা , কানাডার ১৭ ঘণ্টা,যুক্তরাষ্ট্রে ১৬ ঘণ্টা এবং রাশিয়ার মস্কোতে ১৭ ঘণ্টা করে।
-
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় ১৫ ঘণ্টা করে।
-
তুরস্ক,ইরান,পাকিস্তান এবং জাপানে প্রায় ১৬ ঘণ্টা করে।
-
বাংলাদেশ এবং ভারতে প্রায় ১৫ ঘণ্টা করে।
-
এ বছর রমজানে প্রতিদিন সবচেয়ে কম সময়ের রোজা হবে চিলি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ডে প্রায় ১১ ঘণ্টা করে।
সূত্র: আলজাজিরা
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























