ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

জুবেদ আহমেদ

প্রকাশিত: ০১:০৭, ২ মে ২০২০
আপডেট: ০১:১৪, ২ মে ২০২০

এবার ভাইরাস প্রতিরোধী গাড়ি

করোনা ভাইরাসের প্রকোপে চীনে  লকডাউনের কারণে এবছর দেশটির গাড়ির বাজারে অনেকটাই ধ্বস নেমে এসেছে।তাই এবার চীনের স্বনামধন্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ভাইরাস প্রতিরোধী গাড়ি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

এরইমধ্যে গিলি নামে একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এধরণের গাড়ি বাজারে ছেড়েছে।অনেকটা ফেসমাস্ক পড়লে যেরকম সুবিধা পাওয়া যায় গাড়িটিতে সেরকম সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে এই প্রতিষ্ঠানটি।"স্বাস্থ্যকর গাড়ি প্রকল্প" নামক প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটি মূলত শহরাঞ্চলের দূষিত বায়ূ থেকে চালক এবং যাত্রীদেরকে রক্ষা করার উপায় মাথায় নিয়ে গাড়িটির মডেল তৈরি করে।

বাতাসের সাথে মিশে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো যাতে গাড়ির ভেতরে ঢুকে চালক ও যাত্রীদের  নি:শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ না করে এমন প্রযুক্তিগত ব্যবস্থার সমন্বয়ে গাড়িটি তৈরি করা হয়েছে।এমনকি গাড়ির দরজার হাতল এবং ভেতরে থাকা জিনিসপত্রও জীবাণু থেকে সুরক্ষিত থাকবে,এমনটাই দাবী করেছে গিলি।গিলির একজন মুখপাত্র জানান,তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যই হবে গাড়িতে চালক ও যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার উপকরণ রাখা।

অন্যদিকে,গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গিলি তাদের এই গাড়িটি বাজারজাতকরণের জন্য ড্রোন ব্যবহার করছে।মূলত করোনা ভাইরাস সংক্রমণ এড়ানোর জন্যই ড্রোন ব্যবহার করে ক্রেতার দরোজার সামনে বা ফ্ল্যাটের বারান্দায় চাবি  পৌঁছে দিচ্ছে।

ওদিকে বসে নেই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান গুয়ানঝু অটোমোবাইলও।তারাও তিন ধাপে বাতাস জীবাণুমুক্ত করার ব্যবস্থা বসিয়ে বেশ কয়েকটি নতুন মডেলের গাড়ি তৈরি করেছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়