ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

জুবেদ আহমেদ

প্রকাশিত: ২৩:০২, ৩ মে ২০২০
আপডেট: ২৩:০৪, ৩ মে ২০২০

করোনায় বিপর্যস্ত যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা

করোনায় বিপর্যস্ত যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা তুলে ধরলো আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান

গত ২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রায় ১৬ হাজার ৩৪৩ জন চিকিৎসকের উপর বৃটিশ মেডিকেল এসোসিয়েশনের(বিএমএ) করা এক জরিপের তথ্য অনুযায়ী দ্য গার্ডিয়ান জানায়,সেখানকার চিকিৎকরা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) নিজেরাই কিনছেন কিংবা কোনো ব্যক্তি বা সংস্থার কাছ থেকে সংগ্রহ করছেন

জরিপে অংশগ্রহণ করা প্রায় ৩০ শতাংশ চিকিৎসক জানিয়েছেন, পিপিই,প্রয়োজনীয় ওষুধ, কিট এবং কর্মীস্বল্পতার বিষয়ে তাঁদেরকে আগে থেকে কিছুই জানানো হয়নি।প্রায় ৪৮ শতাংশ চিকিৎসকই জানান,ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)তারা নিজেরা কিনেছেন,না হয় কোনো দাতব্য সংস্থা দিচ্ছে কিংবা স্থানীয় কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করেছেনতারা দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থার(এনএইচএস) ব্যর্থতাকে এজন্য দ্বায়ী করছেন

বিএমএ কাউন্সিল চেয়ার . চাঁদ নাগপালও বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জরিপে সরকারের চরম ব্যর্থতা প্রতিফলিত হয়েছে।গত ৩০ এপ্রিল, বৃহস্পতিবার বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সংবাদ সম্মেলনে এসে বিষয়টি স্বীকার করেন

এদিকে করোনা মহামারিতে দেশটির চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়ায় অন্যান্য রোগীরাও পড়েছেন বিপাকে।চিকিৎসার অভাবে যুক্তরাজ্যের প্রায় ১৮ হাজার ক্যান্সার রোগীর মৃত্যুর আশঙ্কা দেখা দিয়েছে।দেশটির ক্যান্সার বিশেষজ্ঞদের দাবী,করোনা মহামারীর কারণে হাসপাতালগুলোতে ক্যান্সার চিকিৎসা সাময়িক স্থগিত থাকায় আগামী এক বছরে হাজারেরও বেশি ক্যান্সার রোগী মারা যেতে পারেন।সবমিলিয়ে ১৭ হাজার ৯১৫ জন ক্যান্সার রোগীর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা

এই অবস্থায় যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থার(এনএইচএস) পক্ষ থেকে সম্ভাব্য গুরুতর অসুস্থদের জন্য একটি ক্যাম্পেইন চালু করা হয়েছে।কেউ গুরুতর অসুস্থ হলে জরুরি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বা জেনারেল প্র্যাকটিশনারের কাছে যাওয়া কিংবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে

 

সূত্র:দ্য গার্ডিয়ান

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়