ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৪, ৫ মে ২০২০
আপডেট: ১৫:১৪, ৫ মে ২০২০

ইতালিতে শিথিল করা হলো লকডাউন, কাজে ফিরেছে ৪৪ লাখ মানুষ

বিশ্ব: লকডাউন শিথিল করা হয়েছে ইতালিতে। ফলে কাজে ফিরেছে দেশটির ৪৪ লাখ মানুষ। অন্যদিকে ইউরোপের প্রথম দেশ হিসেবে লকডাউন শিথিল করেছে ইতালি।

করোনার প্রভাবে প্রায় দুই মাস ইতালি আক্রান্ত। ইউরোপে সবচেয়ে বেশি বেশি আক্রান্ত ও মৃত্যু ইতালিতে।

লকডাউনের কারণে দেশটির অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতেই লকডাউন শিথিল করা হয়েছে এবং লোকজন কাজে ফিরতে শুরু করেছে।

ইতালিতে বর্তমানে প্রায় অর্ধেক জনবল সরকারি সহায়তায় চলছে। ইতোমধ্যেই বহু মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে। দেশটিতে ইতোমধ্যেই বিভিন্ন ফ্যাক্টরির কার্যক্রম, নির্মাণ কাজ ও পাইকারি ব্যবসা পুণরায় চালু হয়েছে।

দেশটিতে নাগরিকদের এখন আত্মীয়-স্বজন এবং পরিচিত লোকজনের বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে তা নিজ এলাকায় সীমাবদ্ধ।

হাঁটাহাটি ও দৌড়ানোর জন্য পার্কগুলো খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে খেলাধুলার জন্য লোকজন বাড়ি থেকে দূরে যাওয়ার অনুমতি পেয়েছে।

জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা এখনো জারি  রয়েছে। যদি সংক্রমণের মাত্রা কমতে থাকে তবে বার, সেলুন, রেস্টুরেন্ট আগামী ১ জুন থেকে পুনরায় চালু হবে বলে জানানো হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন। অপরদিকে মারা গেছে ২৯ হাজার ৭৯ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৮২ হাজার ৮৭৯ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৯৯ হাজার ৯৮০টি। এখনও ১ হাজার ৪৭৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়