আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে একদিনে আরও ১৩শ আক্রান্ত
দেশটিতে গত কয়েকদিনে করোনার পরীক্ষা-নিরীক্ষা বাড়ানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল ৯ হাজার ৮ ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৫০১ জন। অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ৪৮৬ জন।
দেশটিতে লকডাউন জারি রয়েছে। করোনার বিস্তাররোধ করতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, চলমান লকডাউনে যে কড়াকড়ি অবস্থা রয়েছে তিনি তা শিথিল করার পরিকল্পনা করছেন।
তার মতে, এতে করে অর্থনীতি আবারও গতিশীল হবে এবং যারা দিন মজুর তাদের আয়ের পথ আবারও খুলে যাবে। আগামী ৯ মে পর্যন্ত পাকিস্তানে লকডাউন চলবে বলে এর আগে ঘোষণা দেওয়া হয়েছে।
পাকিস্তানে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৫ হাজার ৭৮২ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১৫ হাজার ২৩৩ জন। তবে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ১১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























