আন্তর্জাতিক ডেস্ক
করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি করলো ইতালি!
বিশ্বে প্রথমবারের মতো করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের দাবি করেছে ইতালির শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘টাকিস’। মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, করোনা চিকিৎসায় মানুষের শরীরে ইতিবাচক কাজ করবে এ ভ্যাকসিন।
করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিবডি টেস্টের প্রস্তুতি গ্রহণ করেছে ইতালির স্বাস্থ্য বিভাগ। খুব দ্রুতই এই পরীক্ষা শুরু করা হবে বলেও জানায় তারা। এছাড়াও ভাইরাস শনাক্তকারী বিশেষ অ্যাপের ব্যবহার এ মাসেই শুরু করা হবে।
এদিকে ইতালিতে লকডাউন শিথিলের দ্বিতীয় দিনে মৃতের সংখ্যা কিছুটা বাড়লেও কমেছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে মঙ্গলবার একদিনে মারা গেছেন ২৩৬ জন। আক্রান্ত হয়েছেন ১ হাজারেরও বেশি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৫ জনে।
লকডাউন শিথিল হলেও সোমবারের তুলনায় মঙ্গলবার রোম এবং মিলানের রাস্তায় মানুষের আনাগোনা ছিল কম।
ইতালিতে মঙ্গলবার মৃতের সংখ্যা কিছুটা বাড়লেও উল্লেখযোগ্য হারে কমেছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে লকডাউন শিথিলের দ্বিতীয় দিনে রাজধানী রোম এবং উত্তরাঞ্চলীয় শহর মিলানের রাস্তায় বের হওয়া মানুষের সংখ্যা সোমবারের তুলনায় ছিল অনেক কম। বাংলাদেশি মালিকানাধীন কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও খুব একটা চোখে পড়েনি ক্রেতাদের আনাগোনা।
ইতালির সরকারি পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, দেশটিতে করোনায় প্রকৃত মৃতের সংখ্যা মূল তালিকার চেয়ে আরও ১২ হাজার বেশি। গেল ২০ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত শ্বাসকষ্ট, ইনফ্লুয়েঞ্জা, কিডনিজনিত রোগ কিংবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দেশটিতে অন্তত ১১ হাজার ৬শ মানুষ যারা গেছেন যা তালিকাভুক্ত হয়নি।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























