আন্তর্জাতিক ডেস্ক
মৃতের দিক থেকে ইউরোপের শীর্ষ দেশ যুক্তরাজ্য
বিশ্ব: ইউরোপের সব দেশের মধ্যে মৃত্যুতে শীর্ষে এখন যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩২ হাজারের বেশি; যা ইউরোপের একক কোনো দেশে সর্বোচ্চ।
দেশটির জাতীয় পরিসংখ্যান অফিসের সূত্র নিয়ে রয়টার্স জানিয়েছে, ২ মে পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলস থেকে ২৯ হাজার ৬৪৮ জনকে করোনায় মৃত্যুর সার্টিফিকেট দেয়া হয়েছে। এছাড়া স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে আরও ২ হাজার ৬৬৫ জন করোনায় মারা গেছেন। এ নিয়ে যুক্তরাজ্যে করোনায় মোট মৃত্যু ৩২ হাজার ৩১৩।
এর আগে সর্বোচ্চ মৃত্যু ছিল ইতালিতে। সেখানে করোনায় প্রাণ গেছে ২৯ হাজার ২৯ জনের।
প্রাণহানির আন্তর্জাতিক তুলনার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন দেশটির অনেক মন্ত্রী এবং বিশেষজ্ঞ। তারা বলেছেন, মৃত্যুহার বেশি হওয়ার কারণ প্রত্যেক বছরের এই সময়ের তুলনায় মৃত্যু বেড়েছে। বিভিন্ন কারণে মানুষ মারা যাচ্ছে; যা এই হিসাবের ক্ষেত্রে খুবই অর্থবহ।
গত সপ্তাহে দেশটিতে প্রথমবারের মতো হাসপাতালের বাইরে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের করোনার মৃত্যুর তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
ইউরোপে ইতালিই প্রথম করোনাভাইরাসের কেন্দ্র হয়ে ওঠে ফেব্রুয়ারিতে। ওই মাসে করোনায় প্রথম মৃত্যু ঘটে ইতালিতে। এর পরপরই ইউরোপের প্রথম দেশ হিসাবে পুরোপুরি লকডাউনে যায় ইতালি। তবে বর্তমানে দেশটিতে করোনায় মৃত্যু এবং সংক্রমণ কমে আসায় লকডাউন শিথিল করা হয়েছে।
ইতালির পর ইউরোপে মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে আছে স্পেন; দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৫ হাজার ৪২৮ এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৩০১ জন। এছাড়া ফ্রান্সে ২৫ হাজার ২০১ এবং জার্মানিতে ৬ হাজার ৯৯৩ জন মারা গেছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























