ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ৬ মে ২০২০

মার্কিন যুবকের করোনা টেস্টে দুই মাসে তিনবার পজিটিভ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে গত দুই মাসে তিনবার করোনাভাইরাস টেস্টে পজিটিভ হয়েছেন ক্রিশ্চিয়ান বার্মিয়া নামে ২৬ বছরের এক মার্কিন যুবক। করোনার সঙ্গে যুদ্ধ খেলায় নেমেছেন এই যুবক।

১৯ মার্চ প্রথমবার পজিটিভ হওয়ার পর গত ১৩ এপ্রিল ও চলতি মে মাসের ১ তারিখে তিনি করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। ওই যুবকের শরীরে এখনো করোনার উপসর্গ আছে।

বার্মিয়া বলেন, আমি শতভাগ সুস্থ নই। আগের মতো ঘ্রাণ পাই না। শ্বাস নিতে কষ্ট হয়। এ ভাইরাস শুধু শারিরীক নয়, মানসিকও। এতে সব চিন্তাভাবনা স্থির হয়ে থাকে। আমি ভীত কারণ আমার শরীরে এখনো ভাইরাস আছে।  

তারপরও ধৈর্য ধরে করোনার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এ যুবক। তিনি এই সপ্তাহে আবার পরীক্ষা করাবেন। এবারও যদি পজিটিভ আসে তিনি পরবর্তী পরীক্ষা করাবেন ১ মাস পর। সূত্র: ফক্স ফাইভ

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়