ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১৪:০৭, ৬ মে ২০২০

২৪০ বছর পর দেখা মিলল বিরল উড়ন্ত শিকারির!

আন্তর্জাতিক ডেস্ক: করোনার হানায় থমকে গেছে পুরো বিশ্ব। চলছে লকডাউন। দুনিয়াজুড়ে ধ্বংসলীলা থামছে না করোনাভাইরাসের। এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ।

আর এমন পরিস্থিতিতেই প্রায় ২৪০ বছর পর ইংল্যান্ডের আকাশে ফের দেখা মিলল সাদা লেজ যুক্ত শিকারি ঈগলের। ইংল্যান্ডের সবচেয়ে বড় শিকারি পাখি এটি।  

এদের ডানার দৈর্ঘ্য প্রায় ৮ ফুট ২ ইঞ্চি। ১৭৮০ সালের পর থেকে এদের খুব একটা দেখা যায়নি। এই ঈগলের লেজ সাদা, মাথা ফ্যাকাশে এবং ঠোঁটের রং হলুদ।

সম্প্রতি স্কটল্যান্ডের আকাশে দেখা মিলেছে এই ঈগলের। এরপর অবশ্য নরফোক, কেন্ট এবং সামারসেটেও তাদের দেখা মেলে।

পক্ষী বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখনও পর্যন্ত পুরুষ এবং মহিলা এই দুই প্রজাতিই দেখা গেছে। এরা বেঁচে থাকলে বংশ বিস্তার সম্ভব। তবে এই ঈগল একসঙ্গে চার বছর থাকলে তবেই বংশবিস্তার করতে পারবে। 

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়