ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১৪:১৬, ৬ মে ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষামূলক অনুমোদন পেল ৮ ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক: করোনা চালাচ্ছে দুনিয়াজুড়ে ধ্বংসলীলা। থামছে না করোনাভাইরাসের হানা। কিন্তু এখনও পর্যন্ত এর কোনো ওষুধ কিংবা ভ্যাকসিন উদ্ভাবন করা সম্ভব হয়নি। দিনের পর দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ।

করোনাভাইরাস প্রতিরোধে সম্ভাব্য ভ্যাকসিন বা টিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে বিশ্বের ১০৮টি গবেষক দল। এরইমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান নিজেদের সফলও দাবি করে আসছে।

পরীক্ষামূলক ১০৮টি ভ্যাকসিনের মধ্যে ৮টিকে ক্লিনিক্যাল ট্রায়াল অর্থাৎ মানবদেহে প্রয়োগের অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গত বৃহস্পতিবার পর্যন্ত গবেষক দল ছিল ১০৪টি। সম্ভাব্য ভ্যাকসিনের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে– জাপানের ইউনিভার্সিটি অব টোকিও, তুলানে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব আলবার্টা এবং দি ইউনিভার্সিটি অব পিটসবার্গ।

ভাইরাসের উৎপত্তিস্থল চীনও পিছিয়ে নেই। চীন রয়েছে ভ্যাকসিন তৈরিতে একধাপ এগিয়ে আছে। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন পাওয়া আটটি ভ্যাকসিনের মধ্যে পাঁচটিই চীনের বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এছাড়া ভ্যাকসিন তৈরির কাজ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়