আন্তর্জাতিক ডেস্ক
করোনা বিপর্যয় কাটিয়ে খুলল উহানের ১২০ টি স্কুল
বিশ্ব: গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা প্রথম আঘাত হানে। তারপরেই সেখানের সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
কিন্তু গত কয়েক মাসের প্রচেষ্টায় চীন করোনার প্রকোপ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। দেশটি করোনার বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে শুরু করেছে। ইতোমধ্যেই উহান থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে।
তাই ৪ মাস পর উহান শহরে ১২০টির বেশি স্কুল খুলে দেওয়া হয়েছে । করোনার কারণে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী স্কুলে যেতে পারছিল না । কিন্তু অবস্থা স্বাভাবিক হওয়ায় আবারো তারা স্কুলে ফিরতে পারছে।
বুধবার শিশুদের স্কুলে যাওয়ার মাধ্যমে উহানের জীবন-যাত্রা স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল। শুধু উহানই নয়, হুবেই প্রদেশে অন্যান্য শহরও আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে রাজধানী বেইজিংয়ে এখনও বিভিন্ন স্কুল বন্ধই রয়েছে। বিশেষ করে প্রাইমারি স্কুল আপাতত বন্ধই থাকছে।
গত কয়েক মাসে করোনার কারণে অনেক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে চীন। কিন্তু প্রথম থেকেই আপ্রাণ চেষ্টা চালিয়ে এখন তারা এই পরিস্থিতি জয় করে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























