ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ৬ মে ২০২০

বিহারের গ্রাম থেকে দেখা যাচ্ছে এভারেস্ট

আন্তর্জাতিক ডেস্ক: এখন লকডাউনে কল-কারখানা, যানবাহন সব বন্ধ। তাই বাতাসে ধোঁয়া, ধূলোর পরিমাণ এতটাই কমে গিয়েছে যে, বিহারের গ্রামের মানুষ ঘরে বসে এভারেস্ট দেখতে পাচ্ছেন।

ভারতের বিহারের সীতামরহি জেলার সিংহবাহিনী গ্রাম থেকে দেখা যাচ্ছেহিমালয়ের মাউন্ট এভারেস্ট।

এই এলাকার গ্রামপঞ্চায়েত প্রধান ঋতু জয়সওয়াল গ্রাম থেকে তোলা এভারেস্টের ছবি পোস্ট করেছেন টুইটারে। সেখানে তিনি লিখেছেন, “আমরা এখন বাড়ির ছাদ থেকে এভারেস্ট দেখতে পাচ্ছি।” ঋতুর এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

এর আগে পঞ্জাবের গ্রাম থেকে দেখা গিয়েছিল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। সে বার লকডাউন শুরু দিন কয়েক পরেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার একই রকম ছবি উঠে এল বিহারের এক গ্রাম থেকে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়