আন্তর্জাতিক ডেস্ক
আক্রান্তে দিক থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ দেশ সিঙ্গাপুর
বিশ্ব: সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭৮৮ জন।
নতুন করে করোনায় আক্রান্ত হওয়াদের মধ্যে অধিকাংশই অভিবাসী শ্রমিক। তারা বিভিন্ন ডরমিটরিতে বসবাস করেন। গত কয়েক সপ্তাহে এসব ডরমিটরি থেকেই সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে ।
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোকে ছাড়িয়ে গেছে সিঙ্গাপুর। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০ হাজার ১৯৮ জন। করোনা কারনাত হয়ে মারা গেছেন ১৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫১৯ জন।
দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১৮ হাজার ৬৬১টি। অপরদিকে ২৪ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
দেশটিতে মঙ্গলবার থেকে কড়াকড়ি কিছুটা শিথিল হয়েছে। লোকজন কাজে ফিরতে শুরু করেছে।
এক্ষেত্রে দেশটির নাগরিকদের নিয়ম মেনে চলতে হবে। যেমন-অফিসে কর্মীদের সারাদিন ফেস মাস্ক পরে থাকতে হবে এবং লাঞ্চ ব্রেকের সময় কর্মীরা একত্রিত হতে পারবেন না।
আগামী ১৯ মে থেকে দেশটিতে স্কুলগুলো পুণরায় খুলে দেওয়া হবে। আগামী ১ জুন পর্যন্ত এসব কড়াকড়ি জারি থাকবে বলে জানানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























