ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ৭ মে ২০২০

করোনা আক্রান্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র

বিশ্ব: করোনা আক্রান্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর কার্যালয়ের মুখপাত্র জেনারেল ওতাভিও সান্তানা দো রেগো ব্যারোস ।

গত সোমবার রেগো ব্যারোসের করোনা পজিটিভ ধরা পড়ে। তার টিম জানিয়েছে, মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফলাফল আবারও নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে তিনি তার বাড়িতেই আছেন। করোনা পজিটিভ হলেও রেগো ব্যারোসের দেহে উদ্বেগজনক কোনো লক্ষণ দেখা যায়নি।

ব্রাজিলে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬১১ জন এবং মারা গেছে ৮ হাজার ৫৮৮ জন।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে ব্রাজিল। এমনকি আক্রান্তে ইরান ও চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫০৩ জন এবং মারা গেছে ৬১৫ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়