ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশিত: ১৭:৪৫, ৭ মে ২০২০
আপডেট: ১৭:৪৭, ৭ মে ২০২০

লকডাউনে গাঁজার চাহিদা বেড়েছে

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। চলছে লকডাউন অবস্থা। এই সংকটের মাঝেও দেশটিতে বেড়েছে গাঁজার চাহিদা৷ 

‘হেডসেট’ নামের একটি প্রতিষ্ঠানের দেয়া তথ্য অনুযায়ী, মার্চের মাঝামাঝি দিকে যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে গাঁজা বিক্রি শতকরা ৬৪ ভাগ বেড়েছিল৷ ২০১৯ সালের শুরু থেকে, অর্থাৎ এক বছরেরও বেশি সময় এত গাঁজা বিক্রি কখনোই হয়নি৷

যুক্তরাষ্ট্রে এপ্রিল মাসে গাঁজা বিক্রি আরো বেড়ে যায়৷ বেশিরভাগ রাজ্য গাঁজাকে ‘অত্যাবশ্যকীয় পণ্যের’ মর্যাদা দেয়ায় ক্রেতাদের মাঝে গাঁজা কিনে রাখার প্রবণতা বাড়তে থাকে৷ 

‘প্রোহিবিশন পার্টনার্স’ নামের ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্টেফান মারফি মনে করেন, রাজ্যগুলোর এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গাঁজা শিল্পের ক্রমশ বেড়ে চলা গুরুত্ব স্বীকার করে নেয়া হয়েছে৷ 

গত এপ্রিলে ৩৩ টি গাঁজা খামারের ব্যবসা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে মারিজুয়ানা বিজনেস ডেইলি দেখেছে, আটটি খামারের আগামী দশ মাস টিকে থাকার মতো তহবিল নেই৷

এব্লুমবার্গ ইন্টেলিজেন্স গ্লোবাল ক্যানাবিস কম্পিটিটিভ পিয়ার্স ইন্ডেক্স অনুযায়ী, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের ১৮ তারিখ পর্যন্ত গাঁজা ব্যবসায় যে অধোগতি দেখা গিয়েছিল, তা এখনো অব্যাহত আছে৷

সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে প্রায় ৭৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ লাখেরও বেশি। 

সূত্র- ডয়েচে ভেলে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়