ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫১, ৭ মে ২০২০
আপডেট: ১৫:২৮, ৮ মে ২০২০

দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু আরো ১৩

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে  স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৭০৬ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ১২ হাজার ৪২৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলো। তবে গত ২৪ ঘণ্টায় কতজন মারা গেছেন, তা পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ৭০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ পাঁচ হাজার ৫১৩টি।

এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১৩০ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হলেন এক হাজার ৯১০ জন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়