আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:৫৯, ৮ মে ২০২০
করোনায় যুক্তরাষ্ট্রে প্রতি ৫ শিশুর একজন ভোগছে খাদ্যহীনতায়
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনেকটাই হেলে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি। দেশটিতে করোনার প্রভাব যেন এখন সবক্ষেত্রেই চোখে পড়ার মতো। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে করোনায় যুক্তরাষ্ট্রে প্রতি ৫ জনে এক শিশু অভুক্ত রয়েছে। ব্রুকিং ইনস্টিটিউশনের সমীক্ষায় বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।
সমীক্ষায় আরও বলা হয়েছে, মোট জনসংখ্যার ১৭.৪ শতাংশ মা এবং তাদের ১২ বছরের কম বয়সী ছেলেমেয়েরা অর্থের অভাবে পর্যাপ্ত দৈনিক খাবার পাচ্ছেন না।
গবেষণা দলের প্রধান লওরেন বউর জানিয়েছেন, ঘরে ঘরে খাদ্যসংকট ২০১৮ সালের তুলনায় ১৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সমীক্ষায় যে তথ্য হাতে মিলেছে তা থেকে স্পষ্ট, ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের থেকেও খারাপ পরিস্থিতি এই মুহূর্তে। সমীক্ষায় দেখা যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে খাদ্য তো মিলছেই না তার সঙ্গে কোনও কোনও ঘরে শিশুরা একবেলা খেয়েই দিন কাটাচ্ছে।
যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের জেরে কাজ হারিয়েছেন প্রায় ৩ কোটি মানুষ। যার জেরে বাড়িতে নেই পর্যাপ্ত খাদ্যের জোগান। ফলে অনাহারেই কাটাতে হচ্ছে দিন। কেউ কেউ একবেলা খেয়েই দিন কাটাচ্ছেন। তাই ব্রুকিং ইনস্টিটিউশনের গবেষণা দলের প্রধান লওরেন বউর ইতোমধ্যে প্রশাসনকে এ বিষয়ে ব্যাবস্থা নিয়ে খাদ্য সঙ্কট মেটানোর দিকে নজর দিতে অনুরোধ করেছেন।
আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আগেই জানিয়েছে, করোনা সংক্রমণের জেরে সারা বিশ্বের অধিকাংশ মানুষই কাজ হারাবেন। যার জেরে বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দেবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে শিশুদের এই অনাহারের তথ্য চাঞ্চল্য ছড়িয়েছে সারা বিশ্বে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























