ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:১৩, ৯ মে ২০২০

কোভিড-১৯: ফিনল্যান্ডে কর্মহীনরা পাচ্ছেন বেকারভাতা

ইউরোপের দেশগুলো করোনার আঘাতে বিপর্যস্ত হলেও ভিন্ন চিত্র বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে। লকডাউন নয় বরং জনসচেতনতা ও সরকারের নেয়া নানা পদক্ষেপের মাধ্যমে কোভিড নাইন্টিনের ছোবল কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দেশটি। করোনা মোকাবিলায় দেশটির সেই সফলতার কথা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

গত ২০ মার্চ বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় নাম আসে ফিনল্যান্ডের। তবে একইদিন দেশটি প্রথমবারের মতো কোভিড নাইন্টিনে আক্রান্ত হলে সেই খুশিতে ভাটা পড়ে। করোনার উৎপত্তিস্থল চীনের উহান থেকে ফিনল্যান্ড ঘুরতে আসা এক পর্যটকের মাধ্যমে মূলত দেশজুড়ে ছড়িয়ে পড়ে কোভিড নাইন্টিন।

তবে করোনার বিস্তার ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় ফিনিশ সরকার। বন্ধ করে দেয়া হয় সীমান্ত। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি জরুরি অবস্থা জারি করা হয়।

স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হলেও ভার্চুয়াল মাধ্যমে শিক্ষাকার্যক্রম চালিয়ে যায় ফিনল্যান্ড। তবে এরইমধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। শিগগিরই পর্যায়ক্রমে সব খুলে দেয়ার পরিকল্পনা করছে সরকার।

অন্যান্য দেশে প্রবাসীরা কর্মহীন হয়ে অনিশ্চিত জীবন যাপন করলেও ভিন্ন চিত্র ফিনল্যান্ডে। কর্মহীনদের দেয়া হচ্ছে আনএমপ্লয়মেন্ট ভাতা।

ইউরোপের দেশগুলো করোনা মোকাবিলায় হিমশিম খেলেও কোভিড নাইন্টিন মোকাবিলায় অনেকটাই সফল ফিনল্যান্ড। সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যাও উল্লেখযোগ্য। আর এ জন্য সব মহলে প্রশংসিত হয়েছেন বিশ্বের সর্বকনিষ্ঠ নারী প্রধানমন্ত্রী সানা মারিন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়