আইনিউজ ডেস্ক
করোনা সবথেকে বেশি রূপ বদলাচ্ছে ভারতে
বারবার রূপ পরিবর্তন করার কারণে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছে বিশেষজ্ঞদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে ভাইরাসটি থেকে মুক্ত হতে অপেক্ষা করতে হবে আরও দীর্ঘদিন। এদিকে মেক্সিকোর লস অ্যালমস ন্যাশনাল ল্যাবরেটরি ও ভারতের টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের ভাইরোলজিস্টদের ভাষ্য, জিনের গঠনের মিউটেশন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ভারতে।
প্রায় ৫০ শতাংশ ভাইরাল স্ট্রেনের মিউটেশন হয়েছে ভারতেই। টাইমস অব ইন্ডিয়া জানায়, ভাইরাসের স্পাইক প্রোটিনই হল যত নষ্টের গোড়া। যত কারিগরি সেখানেই।
মানুষের শরীরে ঠাঁই খুঁজে নেয়ার চাবি হল এ স্পাইক প্রোটিন। তাই একেই বদলে নিজের শক্তি বাড়িয়ে চলেছে করোনাভাইরাস- এমনটাই দাবি গবেষকদের।
প্রায় সকল ভাইরাসের মধ্যে কমবেশি জেনেটিক মিউটেশন বা জিনগত বদল দেখা যায়- কারও বেশি, কারও কম। কিন্তু করোনা সব মাত্রা ছাড়িয়ে গেছে।
ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী এসএস ভাসান বলেন, ভারতীয়দের শরীর থেকে নেয়া ৮২টি নমুনার মধ্যে যে ভাইরাল স্ট্রেন পাওয়া গেছে তার ৫০ শতাংশই জিনের গঠন বদলে ফেলেছে। এই মিউটেশনের নাম দেয়া হয়েছে ডি৬১৪জি।
অস্ট্রেলিয়ার সিএসআইআরওতে ৭১৭৬ ভাইরাস জিনোম নিয়ে গবেষণা চলছে। বিশ্বের নানা দেশ থেকে কোভিড রোগীদের নমুনায় পাওয়া ভাইরাল স্ট্রেনের জিনের গঠন বিন্যাস পাঠানো হয়েছে সেখানে। তার মধ্যে থেকে ভারতীয়দের শরীরে পাওয়া ভাইরাল স্ট্রেনের ৫০ শতাংশের মধ্যে এই মিউটেশন দেখা গেছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























