অনলাইন ডেস্ক
আপডেট: ১০:৪৩, ৯ মে ২০২০
ভ্যাকসিন ছাড়াই করোনা চলে যাবে: ট্রাম্প
করোনাভাইরাস নিয়ে একের পর এক হাস্যরসাত্মক মন্তব্য করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বললেন, ভ্যাকসিন ছাড়াই নাকি বিতাড়িত হবে করোনাভাইরাস।
করোনাভাইরাস নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শুক্রবার হোয়াইট হাউসে এমন মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র করোনা থেকে মুক্তির ধাপে আছে বলেও তার দাবি।
ট্রাম্প বলেন, “এটা (করোনাভাইরাস) কোনো ভ্যাকসিন ছাড়াই বিতাড়িত হবে। এরই মধ্যে যেতে শুরু করেছে, আমরা এটা ফের দেখব না।” অবশ্য হঠাৎ করে এর প্রাদুর্ভাব বেড়ে যেতে পারেও বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট।
তিনি বলেন, “এমন ধরনের কিছু ভাইরাস ও ফ্লু আগেও এসেছিল। ভ্যাকসিনের জন্য সবাই উঠেপড়ে লাগলেও ভ্যাকসিন পাওয়া যায়নি। এমনি এমনি ভাইরাসও চলে যায়, আর দেখাও যায়নি। সবকিছুর মতো ভাইরাসও মরে যায়।
ভ্যাকসিন ছাড়াই করোনা বিতাড়িত হবে, এটা দিয়ে কী বোঝাচ্ছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ভ্যাকসিনের কোনো প্রয়োজন নেই। আর এমন মন্তব্য ডাক্তারদের কাছ থেকে জেনেই করেছেন।
“ডাক্তাররা যা বলে আমি সেসবের ওপরই নির্ভর করি। তারা বলেছে, ভাইরাস যেতে শুরু করেছে। এর মানে এই নয় যে, এই বছরেই যাবে। এই নয় যে, এটা চলে গেছে। ধীরে ধীরে পতনে শেষ পর্যন্ত এটা বিতাড়িত হবে। প্রশ্ন হলো, তাহলে কি আমাদের ভ্যাকসিনের প্রয়োজন নেই। একটা পর্যায়ে এটা নিজে থেকেই যাবে। তবে আমরা কোনো ভ্যাকসিন পেয়ে গেলে এটা দূরীকরণে আরও বেশি সুবিধা হবে।”
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ তথ্য, সবশেষ ২৪ ঘণ্টায় দেড় হাজারের বেশি মৃত্যু নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে মোট মৃত্যু ৭৭ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত ছাড়িয়েছে ১২ লাখ ৮৩ হাজার!
বিশেষজ্ঞদের পূর্বাভাস, কভিড-১৯ এ মৃত্যু যুক্তরাষ্ট্রে জুন মাস নাগাদ এক লাখ ছাড়াবে। দৈনিক মৃত্যু হার যেভাবে চলছে সে মাইলফলকে পৌঁছাতে খুব বেশি দেরি নেই দেশটির।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























