ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ৯ মে ২০২০

কলকাতায় মসজিদকে কোয়ারেন্টাইন সেন্টার করার প্রস্তাব

বিশ্ব: কলকাতায়  মসজিদের একটি তলাকে কোয়ারেন্টাইন সেন্টার করতে পৌরসভাকে প্রস্তাব দিয়েছে মসজিদ কমিটি।

স্থানীয় গার্ডেনরিচ এলাকার বাঙালি বাজার মসজিদ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে।  এনডিটিভির দেওয়া তথ্য অনুযায়ী, মসজিদের তৃতীয় তলার ৬ হাজার বর্গফুট জায়গা কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে ব্যবহার করতে যাবে বলে প্রস্তাবে বলা হয়। পবিত্র রমজান মাসে সামাজিক স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

পৌরসভা সূত্র জানায়, করোনা সংক্রমণের জেরে কলকাতায় ক্রমশ কমছে কোয়ারেন্টাইন কেন্দ্রে বেডের সংখ্যা। ফলে বাঙালি বাজার মসজিদ কমিটির এই সিদ্ধান্তে সমস্যার কিছুটা সমাধান হবে।

বাঙালি বাজার মসজিদ কমিটির ইমাম মাওলানা ক্বারি মোহাম্মদ রাজবি বলেন, “আমাদের কাছে খবর ছিল নতুন কোয়ারেন্টাইন কেন্দ্র খুলতে জায়গা খুঁজছে রাজ্য সরকার। তাই ভাবলাম তৃতীয় তলায় কোয়ারেন্টাইন কেন্দ্র খুলতে প্রস্তাব দিই। সেই তলা পরিষ্কার আর সব ধরনের ব্যবস্থাও আছে।”

লকডাউনের কারণে মসজিদে কোনো ধরণের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। কেউই এমন সময়ে মসজিদে আসছেন না।

মসজিদ কমিটি বলছে, “স্থানীয়দের অনুমতি নিয়েই প্রস্তাব দেওয়া হয়েছে। সবাই এই মহৎ উদ্দেশ্যকে সমর্থন করেছেন।”

এদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার । মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯৮৫ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়