ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭, ৯ মে ২০২০

করোনা পজিটিভ হলেন আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব: করোনাভাইরাস সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেক  দেশের সরকার প্রধানসহ সবাইকেই আক্রান্ত করছে। 

এবার করোনা আক্রান্ত হলেন আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফিরোজউদ্দিন ফিরোজ। শুক্রবার দেশটিতে নতুন করে ২১৫ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ফিরোজও রয়েছেন।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ে তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানায়, স্বাস্থ্যমন্ত্রী ফিরোজউদ্দিন ফিরোজের দেহে করোনার উপসর্গ দেখা দেওয়ার পর তার করোনা পরীক্ষা করানো হয় পরীক্ষায় তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে আইসোলেশনে রয়েছেন। 

দেশটিতে এখন পর্যন্ত ৯২৫ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ১০৯ জন মারা গেছেন। দেশটির আক্রান্তদের মধ্যে ৩৪৬ জনই স্বাস্থ্যকর্মী ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়