ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ৯ মে ২০২০

বিশ্বজুড়ে করোনায় মোট মৃত ২ লাখ ৭৬ হাজার

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃতের তালিকায় যোগ হয়েছে আরও সাড়ে পাঁচ হাজার মানুষের নাম। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৭৬ হাজার ২৫৬ জনে দাঁড়িয়েছে।

আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ। এর মধ্যে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৭ হাজারের বেশি।

এদিকে যুক্তরাষ্ট্রে কিছুতেই কমছে না করোনার তাণ্ডব। গত কয়েক সপ্তাহের ধারবাহিকতায় শুক্রবারও সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। মারা গেছেন প্রায় ১৭শ’ মানুষ। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬শ’তে। আক্রান্ত ১৩ লাখ ২২ হাজার।

এদিন দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে মহামারির নতুন হটস্পট ব্রাজিল। নতুন করে আটশ’র বেশি মৃত্যুতে, মোট প্রাণহানি পৌঁছেছে ১০ হাজারে। আক্রান্ত এক লাখ ৪৬ হাজার। ৬২৬ জনের প্রাণহানির পর, যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩১ হাজার। আক্রান্ত দুই লাখ সাড়ে ১১ হাজার।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবি কোনো ধরনের ভ্যাকসিন ছাড়াই করোনাভাইরাস বিতাড়িত হবে। সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'এর আগেও অনেক ফ্লু এসেছে যেগুলোর কোনো ভ্যাকসিন আবিষ্কার করা না গেলেও সে ভাইরাসগুলো ধীরে ধীরে চলেও গেছে।'

তবে ইতালি, স্পেন, ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশে এদিন নতুন সংক্রমণ ও মৃত্যু ছিল কম। অঞ্চলটিতে কোভিড নাইনটিনে প্রাণহানি দেড় লাখ ছাড়িয়েছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়