আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:১১, ৯ মে ২০২০
করোনাভাইরাস এসেছে বাদুড় থেকে- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব: সারাবিশ্বে প্রকোপ বিস্তারকারী করোনাভাইরাস কোথা থেকে এসেছে বা কীভাবে ছড়িয়েছে তা নিয়ে সকল দেশেই বিতর্ক চলছে।
ঠিক সেই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিজ্ঞানী বললেন, এটি বাদুড় থেকে ছড়িয়েছে।
আমেরিকা দাবি করেছিল মহামারী সৃষ্টিকারী করোনা চীন ছড়িয়েছে। অন্যদিকে চীন বলছে, বনরুই বা প্যাঙ্গোলিন থেকে প্রাকৃতিকভাবে এটি ছড়িয়ে থাকতে পারে। বাদুড় নিয়েও সন্দেহ ছিল।
এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাণী রোগ বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, ‘কভিড-১৯ বাদুড় থেকে ছড়িয়েছে। এটি বিড়ালকেও সংক্রমিত করতে পারে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার উৎপত্তি কোথা থেকে হয়েছে তা জানার জন্য গবেষণায় নেমেছে। চীনকে সঙ্গে নিয়ে এই গবেষণা করার কথা থাকলেও লকডাউনের কারণে তা সম্ভব হচ্ছে না।
গত ডিসেম্বরে চীনের একটি মাংসের বাজারে গিয়ে এক ব্যক্তি প্রথম করোনায় আক্রান্ত হন বলে আগেই জানিয়েছে চীন। বাজারে ভাইরাসটি কোথা থেকে এসেছে তা কেউই জানে না।
এদিকে ট্রাম্পের দাবি, উহানের ওই মাংসের বাজারে পাশে একটি গোপন ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়েছে।
পৃথিবীতে বেশিরভাগ রোগই মানুষকে আক্রান্ত করেছে তার মধ্যে অনেকগুলোই ছড়িয়েছে বাদুড়ের মাধ্যমে ।
এর কারণ হলো বাদুড়ের রোগ প্রতিরোধক ব্যবস্থা বা ইমিউন সিস্টেম খুব শক্তিশালী। অসুস্থ না হয়ে তারা দিনের পর দিন ভাইরাস বহন করতে পারে। সমস্যাটা এখানেই। এমনটাই বলেছে শিকাগোর ফিল্ড মিউজিয়াম অব ন্যাচরাল হিস্ট্রির কর্মকর্তা ব্রুস প্যাটারসন ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























