আন্তর্জাতিক ডেস্ক
আজ থেকে ৩০ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউনে কুয়েত
বিশ্ব: করোনাভাইরাস বিশ্বের ২১০ টি দেশ এবং অঞ্চলের মানুষদের আক্রান্ত করেছে। এবং প্রতিদিনই নতুন নতুন মানুষ করোনার প্রকোপে পড়ছে।
অন্যান্য দেশের করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তাররোধে প্রথম থেকে কুয়েত সরকার নানা উদ্যোগ গ্রহণ করে। দিন দিন দেশটিতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এমন অবস্থায় ১০ মে থেকে ৩০ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।
আজ (১০মে) রবিবার বিকেল চারটা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে কুয়েতের নাগরিকরা অনলাইনের বার-কোডের মাধ্যমে সপ্তাহে একবার সুপার মার্কেট, গ্যাস ও খাদ্য কেনাকাটা করতে পারবেন।
তবে লকডাউন সময়কালে সব ব্যাংকের প্রধান শাখা ও আবাসিক এলাকায় মুদি দোকান খোলা থাকবে।
প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আবাসিক এলাকায় হাঁটার অনুমতি দেয়া হয়েছে। তবে গাড়ি ব্যবহার করতে পারবেন না কেউ।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, দেশটির করোনা পরিস্থিতির ফলে প্রায় ৪০ হাজার প্রবাসী বাংলাদেশি কর্মহীন হয়ে পড়েছে।
এদের মধ্যে ১০ হাজার প্রবাসী বাংলাদেশির অবস্থা অন্যদের তুলনায় বেশি খারাপ। এস এম আবুল কালাম বলেন, বাংলাদেশ সরকারের দেয়া আর্থিক অনুদানের পাশাপাশি আমরা কুয়েতের বিভিন্ন সাহায্যকারী সংস্থা ও ব্যবসায়ী থেকে সহায়তা নিয়ে এখন পর্যন্ত কুয়েতের বিভিন্ন অঞ্চলের প্রায় পাঁচ হাজার প্রবাসীকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























