ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ১০ মে ২০২০

সেলফ-কোয়ারেন্টাইনে হোয়াইট হাউজের তিন শীর্ষ কর্মকর্তা

বিশ্ব: করোনা সংক্রমণ রোধে সেলফ-কোয়ারেন্টাইনে গিয়েছেন হোয়াইট হাউসের তিন শীর্ষ কর্মকর্তা।

তারা হচ্ছেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড এবং খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কমিশনার স্টিভেন হান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (এনআইএআইডি) পরিচালক ড. অ্যান্থনি ফওসি।

এনআইএআইডি দেওয়া তথ্য অনুযায়ী , করোনা সংক্রমণের সীমিত ঝুঁকি থাকায় আগামী দুই সপ্তাহ মডিফায়েড কোয়ারেন্টাইন যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস টাস্কফোর্সের অন্যতম শীর্ষ কর্মকর্তা অ্যান্থনি ফওসি ।

সম্প্রতি হোয়াইট হাউজের এক কর্মকর্তা করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। সতর্কতাস্বরূপ হোম-কোয়ারেন্টাইনে থাকবেন অ্যান্থনি ফওসি। বাসায় থেকে অনলাইনের মাধ্যমে  কাজ করবেন এনআইএআইডি পরিচালক।

তবে অন্যদের মতো কড়া নিষেধাজ্ঞা থাকছে না হোয়াইট হাউসের স্বাস্থ্য উপদেষ্টার জন্য। প্রয়োজনে ডাকা হলে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবেন ড. ফওসি।

শুক্রবার রাতে এফডিএ’র এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, স্টিভেন হান করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে যাওয়ায় সেলফ-কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনি তাৎক্ষণিকভাবে করোনা টেস্ট করিয়েছেন এবং এর ফলাফল নেগেটিভ এসেছে।

ড. ফওসি, ড. হান ও রবার্ট রেডফিল্ড তিনজনেরই আগামী মঙ্গলবার সিনেট কমিটির সামনে জবাবদিহির জন্য হাজির হওয়ার দিন ধার্য রয়েছে। তবে তারা কোয়ারেন্টাইনে থাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমেই এ জবাবদিহি অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম জ্যেষ্ঠ উপদেষ্টা ও ভাষণ লেখক (স্পিচ রাইটার) স্টিফেন মিলারের স্ত্রী কেটির শরীরে গত শুক্রবার করোনাভাইরাস শনাক্ত হয়। এতে হোয়াইট হাউসের মধ্যেও প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়