আন্তর্জাতিক ডেস্ক
একমাসের মধ্যে ফ্রান্সে সর্বনিম্ন মৃত্যু হয়েছে গেল ২৪ ঘণ্টায়
বিশ্ব: ধীরে ধীরে কমে ফ্রান্সেও কমে আসছে করোনার প্রকোপ। স্পেন, ইতালির পর করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমছে দেশটিতে।
গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ৮০ জনের মৃত্যু হয়েছে। এপ্রিলের শুরু থেকে এখন পর্যন্ত এটা এক দিনে সবচেয়ে কম মৃত্যুর ঘটনা।
এই নিয়ে ফ্রান্সে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩,৩১০ জনে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৬ হাজার।
মৃতের দিক থেকে ইউরোপের মধ্যে ফ্রান্স আছে চতুর্থ স্থানে এবং আক্রান্তের সংখ্যার দিক থেকে পঞ্চম স্থানে ।
করোনার প্রকোপ কমে আসায় লকডাউন শিথিল করেছে ফ্রান্সের দুই প্রতিবেশী স্পেন ও ইতালিও।
সারাবিশ্বে প্রভাব বিস্তারকারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে । এবং করোনায় মারা গেছেন ২ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























