আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: ০০:২০, ১১ মে ২০২০
কোনো উপসর্গ নেই তবুও একমাসে ৭ বার করোনা পজিটিভ
শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও গত এক মাসে সাতবার নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ এসেছে এক শিক্ষার্থীর। যে কারণে তাকে পুরো একমাসই হাসপাতাল আর কোয়ারেন্টাইন সেন্টারে কাটাতে হয়েছে।
ভারতের গুজরাটের বাসিন্দা ওই শিক্ষার্থীর নাম জয় পাটনি। বডোদরার নগরওয়াড়ার এলাকার এ যুবক স্থানীয় এমএস কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম দৈনিক আনন্দবাজার পত্রিকা তাদের এক প্রতিবেদনে বলেছে, বাবা-মাকে সঙ্গে নিয়ে করোনা পরীক্ষা করাতে গিয়েছিলেন জয় পাটনি। একমাস আগে করা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু শরীরে কোনো উপসর্গ ছিল না। এভাবে করে সাতবার তার পরীক্ষা করা হয়, সাতবারই উপসর্গ ছাড়া তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
জয় পাটনিকে গুজরাটে গোত্রী মেডিকেল অ্যন্ড হাসপাতালে ভর্তি রাখা হয়। সেখান থেকে পরে তাকে বডোদরা রেল ট্রেনিং ইনস্টিটিউট কোয়ারেন্টাইন সেন্টারে স্থানান্তর করা হয়। জয় বলেন, ‘হাঁচি-কাশি, ক্লান্তি ভাব, মাথা ধরা কোনো সমস্যাই নেই তার। বরং প্রথমদিন থেকেই একেবারে স্বাভাবিক তিনি।’
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























