আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: ০০:৫১, ১১ মে ২০২০
লকডাউন শিথিলের পর সংক্রমণ বেড়ে গেল জার্মানিতে
জার্মানিতে লকডাউন শিথিল করার মধ্যে অশনি সংকেত হাজির করলো একটি সরকারি প্রতিবেদন। সীমিত আকারে লকডাউন তুলে নিতেই করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশটিতে।
বিবিসি জানায়, জার্মানির রোগ প্রতিরোধ সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই) এই প্রতিবেদন প্রকাশ করে।
এতে দেখা যায়, একজন করোনা আক্রান্ত ব্যক্তি ১.১ হারে নতুন মানুষের মধ্যে ভাইরাসটি সংক্রমিত করছে। আগের তুলনায় যা বৃদ্ধি পেয়েছে।
শনিবার দেশটিতে কয়েক হাজার মানুষ লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার বিক্ষোভের পর এমন প্রতিবেদন প্রকাশ হলো।
জার্মানিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৩২৪ জন মানুষ। মৃত্যু হয়েছে সাড়ে সাত হাজার জনের। রবিবার গোটা পৃথিবীতে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৪০ লাখ মানুষ। মৃতের সংখ্যা ২ লাখ ৮০ হাজার ছুঁইছুঁই।
অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করার জন্য জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে চাপ দিতে শুরু করেন দেশটির ১৬টি অঙ্গরাজ্যের নেতারা। সেই চাপের সামনে নতিস্বীকার করে গত বুধবার লকডাউন বিধি শিথিলের ঘোষণা দেয় মের্কেল সরকার।
এতে দোকানপাট খুলে দেওয়া হয়। ধীরে ধীরে সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে জার্মান ফুটবল লীগও।
কিন্তু বিধি নিষেধ শিথিল হওয়ার পর করোনা সংক্রমণের হার বাড়তে থাকে। এর আগে বিশেষজ্ঞরা আশঙ্কা করে বলেছিলেন, লকডাউন শিথিল হলে ধেয়ে আসতে পারে করোনার দ্বিতীয় ধাক্কা। ঠিক যেমনটা ঘটেছিল একশো বছর আগে স্প্যানিশ ফ্লুয়ের সময় যুক্তরাষ্ট্রে ঘটেছিল।
এদিকে নর্থ রাইন-ওয়েস্টফ্যালিয়া ও শেলসউইগ হলস্টেইন অঙ্গরাজ্যের দুটি জেলায় করোনা সংক্রমণ বড়সড় আকার নিয়েছে। সেখানকার মাংস প্রক্রিয়াকরণ প্ল্যান্টের শ্রমিকরা সংক্রমণের শিকার হয়েছেন। লকডাউন আপাতত শিথিল হয়েছে। তবে পরিস্থিতি খারাপ হলে ফের নতুন করে বিধিনিষেধ আরোপের রাস্তাও খোলা রেখেছে জার্মান প্রশাসন।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























