ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩, ১১ মে ২০২০
আপডেট: ১৫:০২, ১১ মে ২০২০

ইংল্যান্ডে লকডাউন শিথিলের পথে

বিশ্ব: লকডাউন শিথিল হচ্ছে ইংল্যান্ডে। এমনটাই  ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

সোমবার টেলিভিশনে দেয়া ভাষণে জানিয়েছেন, বুধবার থেকে সাধারণ মানুষ আরও বেশি সময় ঘরের বাইরে থাকতে পারবেন।

বরিস বলেন, তিন ধাপে তারা লকডাউন পুরোপুরি তুলে দেবেন। তার আগে প্রথম ধাপে  বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন।

বরিসের এমন সিদ্ধান্তে অনেক সমালোচনা করছেন বিরোধীদলের নেতারা । তাদের অভিযোগ, প্রধানমন্ত্রীর নির্দেশনা বিভ্রান্তিকর। কীভাবে, কোথায়, কতক্ষণ চলাফেরা করা যাবে তার কিছুই স্পষ্ট নয় বলে দাবি তাদের।

এদিকে দেশটিতে করোনাভাইরাসে ২ লাখ ১৯ হাজার ১৮৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩১ হাজার ৮৫৫ জন।

ঠিক এমন সময় বরিস জনসন ঘোষণা দিলেন, কলকারখানার মতো প্রতিষ্ঠানে কাজ করা যেসব কর্মী হোম-অফিসের সুযোগ পাচ্ছেন না, তারা সোমবার থেকেই কাজে যোগ দিতে পারবেন। কিন্তু গণপরিবহন এড়িয়ে চলতে হবে।

প্রথম ধাপে সাধারণ মানুষকে অনির্দিষ্ট সময়ের জন্য বাইরে ব্যায়ামের অনুমতি দেয়া হয়েছে। একই সঙ্গে বুধবার থেকে পার্কে ঘোরাফেরার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে খেলাধুলা করা যাবে।

দুই পরিবারের সর্বোচ্চ দুজন সদস্য পার্কে দেখা করতে পারবেন, যদি তারা দুই মিটার দূরত্ব বজায় রাখেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়