ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ১১ মে ২০২০

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬৭ হাজার

বিশ্ব: প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ হাজার। মৃতের সংখ্যাও দুই হাজার ছাড়িয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ১৫২ জন। অপরদিকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ২০৬ জন।

গেল ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২১৩ জন এবং মারা গেছে ৯৭ জন।

দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২০ হাজার ৯৬৯ জন। আর  করোনার অ্যাক্টিভ কেস ৪৩ হাজার ৯৮০টি। সোমবার সকাল পর্যন্ত ৩১ দশমিক ১৪ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতে ৩য় দফায় ১৭ মে পর্যন্ত লকডাউন চলছে। তবে সোমবার বিকেলে দেশব্যাপী লকডাউনের বিষয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত অঞ্চল মহারাষ্ট্র। সেখানে করোনা রোগীর সংখ্যা প্রায় ২২ হাজার। অপরদিকে সেখানে ৮ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

অন্যদিকে করোনায় সারাবিশ্বের ৪১ লাখ ৮১ হাজার ২১৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৮৩ হাজার ৮৭৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৯৩ হাজার ৪৯০ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়