আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: ১২:২৪, ১১ মে ২০২০
ইরানের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০
হরমুজ প্রণালিতে ইরানের নৌবাহিনীর মহড়ার সময় একটি ডেস্ট্রয়ার থেকে ভুল করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটির একটি জাহাজ ডুবে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।
হরমুজের জামারান এলাকা থেকে ইরানের নিজস্ব প্রযুক্তিতে বানানো একটি সি-৮০২ নূর ক্ষেপণাস্ত্র দেশটির মালবাহী জাহাজ কনারাকে গিয়ে আঘাত হানে। খবর বিবিসি ও আনাদোলুর।
শত্রু জাহাজ মনে করে ভুল বুঝে এতে হামলা চালানো হয়। দেশটির সামরিক এলিট ফোর্স আইআরজিসি জানিয়েছে, এটি মনুষ্যসৃষ্ট ভুলের কারণে হয়েছে, যান্ত্রিক ত্রুটি ছিল না।
হামলার সময় কনারাক নামে ওই জাহাজটিতে কমপক্ষে ৩০ থেকে ৪০ জন ক্রু ছিলেন। পারস্য উপসাগরে ইরান-মার্কিন উত্তেজনা কেন্দ্র করে হরমুজে নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করছে ইরান। একই সঙ্গে বাড়িয়েছে সামরিক মহড়াও। এই মহড়া থেকেই রোববার ভুলবশত ওই হামলা হয় নিজেদের জাহাজে
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























