ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ১১ মে ২০২০
আপডেট: ১৪:২৮, ১১ মে ২০২০

করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৮০ হাজার

বিশ্ব: করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৮০ হাজার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৩৩ জনের মৃত্যু হয়েছে।

এই নিয়ে সেখানে  মৃত্যু হয়েছে ৮০ হাজার ৭৮৭ জনের। আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৬৭ হাজার ৬৩৮ জন।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০ হাজার ২৪১ জন।

করোনার সাথে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৫৬ হাজার ৩৩৬ জন। অপরদিকে করোনার অ্যাক্টিভ কেস ১০ লাখ ৩০ হাজার ৫১৫টি। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৬ হাজার ৫১৪ জন।

চীনের উহান শহর হতে করোনা ছড়ালেও আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে স্পেন, যুক্তরাজ্য, ইতালি, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, তুরস্ক, ইরান ও চীন।

যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে আক্রান্ত এলাকা নিউইয়র্ক। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৪০৬ জন এবং মারা গেছে ২৬ হাজার ৮১২ জন। অপরদিকে নিউ জার্সিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪০ হাজারের বেশি এবং মৃত্যু ৯ হাজার ২৬৪।

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত ৭৭ হাজার ৭৯৩ এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৭৯ জনের। ইলিনয়েস অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৭৪১ এবং মৃত্যু ৩ হাজার ৪০৬। অপরদিকে ক্যালিফোর্নিয়ায় আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৯১৭ এবং মারা গেছে ২ হাজার ৭১৭ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়