অনলাইন ডেস্ক
তথ্য গোপনের অভিযোগ মিথ্যা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
চীনের চাপে করোনাভাইরাস মহামারী নিয়ে কোনো তথ্যই গোপন করা হয়নি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংবাদমাধ্যমে এ বিষয়ে যে অভিযোগ আনা হয়েছে তা ‘মিথ্যা অভিযোগ’ বলে অবিহিত করেছে সংস্থাটি। শনিবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টি স্পষ্ট করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, জার্মানির একটি সাময়িকী বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস আধানম গেব্রেয়েসুস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি টেলিফোন আলাপ নিয়ে প্রতিবেদন করেছে, যা একেবারেই ভিত্তিহীন ও অসত্য।
জার্মানির সাপ্তাহিক সাময়িকী ডের স্পিগেল জানিয়েছে, গত ২১ জানুয়ারি জিনপিং ও আধানমের মধ্যে টেলিফোনে আলাপ হয়। তখন নতুন করোনাভাইরাসটি যে মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়, সে ব্যাপারে তথ্য গোপন রাখতে আধানমের প্রতি আহ্বান জানান জিনপিং। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেন খুব শিগগির মহামারি ঘোষণা না করে, সে আহ্বানও জানান জিনপিং।
জার্মানির বিদেশি গোয়েন্দা সংস্থার (বিএনডি) বরাত দিয়ে ওই প্রতিবেদনটি তৈরি করেছিল ডের স্পিগেল। তবে রোববার এ নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি বিএনডি।
জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি জানিয়েছে, জিনপিংয়ের সঙ্গে আধানমের কখনোই ফোনে কথা হয়নি। এ ধরনের প্রতিবেদন শুধু বিভ্রান্তিই তৈরি করে না, বরং মহামারির বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারগুলোর লড়াইকে অপমানও করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, নতুন করোনাভাইরাসটি যে মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় তা গত ২০ জানুয়ারি নিশ্চিত করেছিল চীন। এর দু’দিন পর তা আনুষ্ঠানিকভাবে বিশ্ববাসীকে জানিয়ে সংস্থাটি বলে, এ বিষয়ে আরও তদন্ত প্রয়োজন। ১১ ফেব্রুয়ারি নতুন করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করে সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকদিন ধরে অভিযোগ করে আসছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘চীনঘেঁষা’। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও তিনি আনেন সংস্থাটির বিরুদ্ধে। একপর্যায়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে অর্থায়ন বন্ধের ঘোষণা দেন ট্রাম্প।
উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ভাইরাসটি বিশ্বব্যাপী ২ লাখ ৮৩ হাজার ৬৭৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। আর এতে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৭৬ হাজার ৮৮৭। মোট ১৪ লাখ ৮৭ হাজার ৪৫৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























